জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেওয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।
যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরে। তিনি উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম, তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হোন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: