রাজনীতি

রিজভীর অবস্থা ক্রিটিক্যাল

রিজভীর অবস্থা ক্রিটিক্যাল
রিজভীর অবস্থা ক্রিটিক্যাল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকালে ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক এ নেতা সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রোগ্রাম শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সাঙ্গেও মহাসচিব কথা বলেন।

এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আালী মামুন, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিবের অবস্থা মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ