রাজনীতি

ইচ্ছামত সিল মেরে ভোট নিয়ে গেছে আ’লীগ সন্ত্রাসীরা: ফখরুল

ইচ্ছামত সিল মেরে ভোট নিয়ে গেছে আ’লীগ সন্ত্রাসীরা: ফখরুল
ইচ্ছামত সিল মেরে ভোট নিয়ে গেছে আ’লীগ সন্ত্রাসীরা: ফখরুল

প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করে নিয়েছে। প্রশাসনের সহযোগিতায় বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ইচ্ছামতো সিল মেরে ভোট নিয়ে গেছে তারা। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা-ইউপি নির্বাচন নিয়ে বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে ২০৯টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণেই আমরা অংশ নিয়েছিলাম। তবে তা হয়নি। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন পরিবর্তন এবং নিরপেক্ষ না হলে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

যেসব জেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে ভোট কারচুপির অভিযোগ এনে তার প্রতিবাদে জেলা সদরগুলোতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান মির্জা ফখরুল। নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ না করায় বিধান থাকায় জেলা সদরে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো বলেন, আমাদের দলের ভেতর কোনো কোন্দল নেই। আর বড় দল বলেই নেতাকর্মীদের মধ্যে ছোটখাটো ঝামেলা থাকবেই। বড় দল বলেই নমিনেশন নিয়ে সমস্যা আছে, সমস্যা থাকবে।

বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। / সময়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ