রাজনীতি

অচিরেই আ.লীগের জেলা ও মহানগর কমিটি ঘোষণা: কাদের

অচিরেই আ.লীগের জেলা ও মহানগর কমিটি ঘোষণা: কাদের
অচিরেই আ.লীগের জেলা ও মহানগর কমিটি ঘোষণা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন যাচাই-বাছাই চলছে। অচিরেই জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, দলের সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ-আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ অক্টোবর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কমিটির কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায়। তিনি বলেন, নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ ট্রাইব্যুনালে দিতে পারবেন। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপিকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, এখন দেশের কোথাও নির্বাচনী সংঘাত নেই। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররা কেন্দ্রে আসে না। আর ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলও কাজ করে।

বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ নেই বলে যে অভিযোগ করছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ের কথা স্মরণ করিয়ে দিতে চাই। তাদের সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা। এখন নির্বাচন নিয়ে সেই সংঘাত নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ