রাজনীতি

ভোটার না আসার জন্য বিএনপিকে দুষলেন ওবায়দুল কাদের

ভোটার না আসার জন্য বিএনপিকে দুষলেন ওবায়দুল কাদের
ভোটার না আসার জন্য বিএনপিকে দুষলেন ওবায়দুল কাদের

নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির ‘অপকৌশলকে’ দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা দেখায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে তাদের ভোটাররা কেন্দ্রে আসে না। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপির অপকৌশলই দায়ী।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে নানা অপকৌশল করে ভরাডুবি বুঝতে পেরেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে অপকৌশল নিয়েছে জনগণ তা বুঝে ফেলছে।

দেশে নির্বাচনী পরিবেশ নেই বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ে নির্বাচন মানেই ছিল সংঘাত আর প্রাণহানি। স্থানীয় নির্বাচনগুলোতে ঘটেছে অসংখ্য জীবনহানির মতো ঘটনা।

মন্ত্রী বলেন, এখন দেশের কোথাও নির্বাচনী সংঘাত নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ- আপত্তি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনি কাঠামোর মধ্যে সমাধানের নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

কমিটির কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের কাঠামোর আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত অভিযোগ ট্রাইবুনালে জমা দিতে পারবেন।

ট্রাইবুনাল অভিযোগ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে।

শিগগিরই সারা দেশে জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন কমিটি যাচাই-বাছাই চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ