রাজনীতি

নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে বিএনপি

নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে বিএনপি
নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে বিএনপি

যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। আজ সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ পেতে বড় বাধা।

বিএনপি সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে, অথচ এসময়ে কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে।

বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবী জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

বিএনপি মহাসচিব বলেছেন জনগণের উত্তাল ঢেউ নাকি রাজপথে উঠাবে – তার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি না? তিনি বলেন ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা – মেঘনা- যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

বিএনপির আন্দোলনের হাঁক ডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে,সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না?

বিএনপি নেতাদের এসব ভিত্তিহীন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদেশে আওয়ামী লীগের মঝেই পরমত সহিষ্ণুতা আছে,আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ক্ষমতাগ্রহনের প্রথম ৩ মাসে ৫০ জন সাংবাদিক আক্রমণের স্বীকার হয়েছিলো, তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন “রিপোর্টার্স উইদাউট বর্ডার্স” এর এক রিপোর্টে তা প্রকাশ হয়েছেলো।

তিনি বলেন, বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোক দেখানো লিপসার্ভিস দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র এক টাকার বাই সাইকেল নয়,এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, সরকারের পাশাপাশি বিরোধীদলের গুরত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রতিষ্টানিক রুপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ