রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটায় ল্যাব এইড হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি।

ল্যাব এইডের হার্ট সার্জন প্রফেসর ডা. লুৎফর রহমান জানিয়েছেন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তাকে ছুটি দেওয়া হয়েছে। তিনি বলেন গতকাল প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুৎফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের সর্বশেষ শারিরিক পরীক্ষা করেন। এ সময় ইকো কার্ডিওগ্রামও করা হয়।

তিনি আরও বলেন, রুহুল কবির রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায় তার শারীরিক অবস্থা ইপপ্রুভ হয়েছে। তার হার্টের সমস্যা ৩০ ভাগ থেকে ৪৫ ভাগে উন্নতি হয়েছে। ব্লাড সুগার সামান্য আনকন্টোল থাকলেও ডায়াবেটিকস পুরোপরি কন্টোলে আছে। সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভাল। তাই আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। বাসায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। দেড়মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ খবর নিয়েছেন।

রিজভী আহমদের ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ খবর নিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলয়ি কার্যালয়ে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রামে করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। তিনি সেখানেই চিকিৎসা শেষে আজ বাসায় ফিরলেন ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ