রাজনীতি

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল
সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মরণে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি।  সরকার একটা দানবের মতো আমাদের মুক্তিযুদ্ধের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্রের যে সংগ্রাম তা ধ্বংস করে দিচ্ছে। গণতন্ত্রকে মুক্ত করার জন্য এই সময় খোকার মতো সাহসী নেতৃত্বের বড় প্রয়োজন ছিল।

খোকার বর্ণাঢ্য জীবনকর্ম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি (খোকা) আজীবন এক সংগ্রামী মানুষ। তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে- এই কথা আমার বলতে কোনো সন্দেহ নেই।  আজকে তার সাহস, তার ধৈর্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিল।  তাই আসুন, আমরা সবাই আজ শুধু তাকে স্মরণ নয়, তার যে কাজ, তার যে পথ চলা, তার যে সংগ্রাম- তা সামনে নিয়ে আমরা তার মত সাহসিকতার সঙ্গে এই গণতন্ত্রকে মুক্ত করার চেষ্টা করি। সত্যিকার অর্থে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।

একাত্তরের বীর গেরিলা মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।  / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ