রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন

বিএনপির ফরম বিক্রি আজ শুরু

মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়ন বিতরণ
মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়ন বিতরণ

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ বিএনপি ফরম বিক্রি শুরু করবে।

বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপির জেলা কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করা যাবে। সোমবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে যেসব স্থানের কথা বলা হয়েছে তা হল : উপজেলা পরিষদ- বগুড়া জেলার শেরপুর, নওগাঁ জেলার রাণীনগর, পাবনা জেলার ঈশ্বরদী, বেড়া, সাতক্ষীরা জেলার দেবহাটা, যশোর জেলার বাঘারপাড়া, সদর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, নোয়াখালী জেলার বেগমগঞ্জ। পৌরসভা- গাইবান্ধা জেলার পলাশবাড়ি, মাদারীপুর জেলার রাজৈব, ফরিদপুর জেলার সদর, মধুখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর।

ইউনিয়ন পরিষদ- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড়, চর শৌলমারী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর, হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর, রাঙ্গামাটি জেলার সদর উপজেলার মগবান ও বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ