রাজনীতি

নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া কিছু নয়: ওবায়দুল কাদের

নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া কিছু নয়: ওবায়দুল কাদের
নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া কিছু নয়: ওবায়দুল কাদের

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনে এজেন্ট দিতে পারে না, তারা নির্বাচনে হেরে প্রতিবাদ করাটা লজ্জা ছাড়া আর কিছু নয়।

সোমবার বিকালে সদ্যপ্রয়াত নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মফিজ উল্লা বিকমের স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি। গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ২০১৩- ১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে, যারা অর্থ যোগান দিচ্ছে তাদেও বিচারের আওতায় আনা হবে।

বিএনপিকে হুশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আর দেওয়া হবে না।

নোয়াখালীর বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ফেনী, চৌমুহনী-সোনাপুর সড়ক চারলেনের কাজ চলমান আছে এবং চৌমুহনী হতে কুমিল্লা পর্যন্ত চারলেনের নির্মাণ কাজ চলছে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম,সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতারা। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ