রাজনীতি

বিএনপির নিখোঁজ পাঁচ নেতাকে ফিরিয়ে দিন, সরকারের প্রতি ফখরুল

বিএনপির নিখোঁজ পাঁচ নেতাকে ফিরিয়ে দিন, সরকারের প্রতি ফখরুল
বিএনপির নিখোঁজ পাঁচ নেতাকে ফিরিয়ে দিন, সরকারের প্রতি ফখরুল

বিএনপির নিখোঁজ পাঁচ নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই পাঁচজনকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকধারী ব্যক্তি অথবা পুলিশ সদস্যরা। খোঁজ নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, তারা এ সম্পর্কে কিছু বলতে পারেন না। ফলে নিখোঁজদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।

মির্জা ফখরুল জানান, নিখোঁজ নেতারা হচ্ছেন লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব, ফেরদৌস মজুমদার মাসুম ও সেলিম মিয়া।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, কেউ নিখোঁজ হলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের। হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পরও তুলে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। কোন দেশে বাস করছি আমরা? সংবিধানে দেওয়া গণতান্ত্রিক অধিকারগুলো বিএনপি নেতাকর্মীদের জন্য কি একেবারে অনুপস্থিত?

বিএনপি মহাসচিব বলেন, সরকারের সমালোচনা রুখতেই বিরোধীদের গুম করা হচ্ছে। এক দশক ধরে এই গুমের সংস্কৃতি দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকছে। কারণ, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার গুমের সংস্কৃতি চালু রেখে ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে জনগণের ওপর নির্যাতন করছে। সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই ভীতি সৃষ্টির মাধ্যমে গুম করে দিতে পারে। এতে বাংলাদেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, এই সরকার পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে টিকে থাকতে চায়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে গুম হওয়া নেতাকর্মীদের খুঁজে বের করা হোক। মিথ্যা মামলায় আটকদের মুক্তি দেওয়া এবং মামলা প্রত্যাহার করা হোক।

গত ১২ নভেম্বর রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনা সরকারের এজেন্টদের পুরোনো খেলা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি করার জন্য যদি মানুষকে গুম করা হয়, ভিন্নমত পোষণ করার জন্য যদি গুম হতে হয়, তাহলে বলব এ দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। বাস্তবতা হচ্ছে, এ দেশে কোনো নির্বাচনই হয় না। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জনগণের কোনো আস্থা নির্বাচনের ওপর নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ