রাজনীতি

সভা-সমাবেশে নিষেধাজ্ঞায় ‘অশনি সংকেত’ দেখছেন ফখরুল

সভা-সমাবেশে নিষেধাজ্ঞায় ‘অশনি সংকেত’ দেখছেন ফখরুল
সভা-সমাবেশে নিষেধাজ্ঞায় ‘অশনি সংকেত’ দেখছেন ফখরুল

রাজধানী ঢাকায় পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞাকে ‘গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মেট্রোপলিট পুলিশের সভা-সমাবেশের বিষয়ে নির্দেশনার পর বুধবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

সভা-সমাবেশে নিষেধাজ্ঞার নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।

অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

এর আগে নগরবাসীর ‘জানমালের সার্বিক নিরাপত্তায়’ বিবেচনায় পূর্ব অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে সভা, সমাবেশ ও গণজমায়েত করা থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। ডিএমপি ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করে। / চআ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ