রাজনীতি

‘করোনা টিকা ২০২১ সালের প্রথম মাসেই পাওয়ার সম্ভাবনা রয়েছে’

‘করোনা টিকা ২০২১ সালের প্রথম মাসেই পাওয়ার সম্ভাবনা রয়েছে’
‘করোনা টিকা ২০২১ সালের প্রথম মাসেই পাওয়ার সম্ভাবনা রয়েছে’

করোনাভাইরাসের টিকা ২০২১ সালের প্রথম মাসেই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২০২১ সালের প্রথম মাসেই করোনার টিকা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, টিকা আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।’

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের ‘আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, সারা দেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ তো জানায়ইনি উল্টো তারা শুধু সমালোচনাই করেই যাচ্ছে, যা জাতি কখনো আশা করেনি। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছেন, এতেই বিএনপির সহ্য হয় না।

পদ্মাসেতুর স্প্যান প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যানটি বসবে।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ দেশের নাগরিকের বসবাস। এসব রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাই সরকার তাদের ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ এ নিয়ে সমালোচনা করে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া কোনো ধরনের সহযোগিতা কি পেয়েছি?

ধানমণ্ডিতে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ