রাজনীতি

একটি অশুভ শক্তির কারণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

একটি অশুভ শক্তির কারণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের
একটি অশুভ শক্তির কারণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।’ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।’ আজ শনিবার সকাল ৯টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সব কিছু হ্যান্ডেল করছেন। আমরা সরকারে আছি, আমাদের হুট করে মাথা গরম করলে চলবে না। আমাদের প্রধানমন্ত্রী সবকিছু হ্যান্ডেল করছেন। যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন, সেভাবে সাহসিকতার সঙ্গে সব কিছু তিনি মোকাবিলা করবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে দেশে দেশে ভাস্কর্য রয়েছে, মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য রয়েছে। সেখানে ভাস্কর্য নির্মাণ ইসলামবিরোধী না হলে আমাদের দেশ কেন?’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। আজকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া কেউ করে না।’

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ