রাজনীতি

পৌরসভা নির্বাচনে বিএনপির ফরম বিক্রি শুরু আজ

পৌরসভা নির্বাচনে বিএনপির ফরম বিক্রি শুরু আজ
পৌরসভা নির্বাচনে বিএনপির ফরম বিক্রি শুরু আজ

পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আজ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয় কিংবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।

রোববার কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৭ থেকে ১৪ ডিসেম্বর। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র দেয়া হবে ১৮ ডিসেম্বর।

এতে আরও বলা হয়, শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফরম জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে দেশের ৬১টি পৌরসভায় নির্বাচন হবে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ