রাজনীতি

আওয়ামী লীগই বর্ণচোরায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগই বর্ণচোরায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল
আওয়ামী লীগই বর্ণচোরায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগই বর্ণচোরা। স্বাধীনতার পর থেকেই তারা মুখে গণতন্ত্রের কথা বলেন অন্যদিকে নিজেরাই গণতন্ত্র ধ্বংস করছেন।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

এর আগে ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, ‘আজকে দেশে অনিশ্চয়তা, অস্থিশীলতা তাদের জন্যই সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিলেন তখন তারা বর্ণচোরা রাজনীতি করেছিলেন। আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে। কারন তারা জানে বিএনপি আছে, শক্তিশালীভাবে আছে। সারা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছু নেই।’

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোন নির্বাচন সঠিকভাবে হবেনা। এরপরেও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ