রাজনীতি

বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের

বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের
বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের

পদ্মাসেতুর ৪১তম সর্বশেষ স্প্যান বসানোর পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।

বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান। বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান আজ ১২টা ২ মিনিটে বসানো হয়েছে।’

সবশেষ এ স্প্যান যুক্তের মধ্যদিয়ে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা। তবে, সড়ক ও রেল এ দুই সেতু দিয়ে চলাচল শুরু হতে আরও কিছু সময় লাগবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী বছর (২০২১) ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানচলাচল শুরু হবে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ