রাজনীতি

৫৫ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৫৫ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা
৫৫ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দ্বিতীয় পর্যায়ে সারা দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এ নির্বাচনে ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।

আজ শুক্রবার সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের হাতে তাদের দলীয় মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ।

দ্বিতীয় ধাপে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থীরা হলেন-

দিনাজপুরের দিনাজপুর পৌরসভায় সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন ও বিরামপুরে মো. হুমায়ন কবির।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. শহিদুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু খায়ের মো. মশিউর রহমান ও গাইবান্ধা সদরে মো. শহিদুজ্জামান শহীদ।

বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুণ্ডু ও সান্তাহারে তোফাজ্জল হোসেন। রাজশাহীর কাকনহাটে মো. হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মো. আব্দুর রাজ্জাক প্রামাণিক ও আড়ানীতে তোজাম্মেল হক।

নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আব্দুল্লাহ আল মামুন কচি ও গুরুদাসপুরে মো. আজমল হক বুলবুল।

সিরাজগঞ্জের সিরাজগঞ্জ পৌরসভায় মো. সাইদুর রহমান, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম ও কাজীপুরে মো. আল আমিন।

পাবনার ঈশ্বরদীতে রফিকুল ইসলাম, ফরিদপুরে মো. এনামুল হক, সাথিয়ায় মো. সিরাজুল ইসলাম সিরাজ ও ভাঙ্গুড়ায় মো. আব্দুল কাদের। মেহেরপুরে গাংনীতে মো. আসাদুজ্জামান বাবলু।

কুষ্টিয়ার কুষ্টিয়া পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামীম রেজা ও মিরপুরে মো. আবজাল হোসেন। ঝিনাইদহের শৈলকুপায় মো. খলিলুর রহমান।

বাগেরহাটের মোংলা পোর্টে মো. জুলফিকার আলী। মাগুরার মাগুরা পৌরসভায় মো. ইকবাল আকতার খান (কাফুর)। পিরোজপুরের পিরোজপুর পৌরসভায় শেখ শহীদুল্লাহ।

টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান। ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শহিদুল ইসলাম। নেত্রকোনার মোহনগঞ্জে মো. মাহবুবুন নবী শেখ ও কেন্দুয়ায় শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জের কিশোরগঞ্জ পৌরসভায় মো. ইসরাইল মিঞা ও কুলিয়ারচরে নুরুল মিল্লাত। ঢাকার সাভার পৌরসভায় আলহাজ মো. রেফাত উল্লাহ।

নরসিংদীর মনোহরদীতে মো. মাহমুদুল হক। নারায়ণগঞ্জের তারাবতে নাসির উদ্দিন। ফরিদপুরের বোয়ালমারিতে আ. শুকুর শেখ।

শরীয়তপুরের শরীয়তপুর পৌরসভায় অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী। সুনামগঞ্জের সুনামগঞ্জ পৌরসভায় মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম ও জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন ও কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ। হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান এবং নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী।

কুমিল্লার চান্দিনায় মো. আলমগীর খান। ফেনীর দাগনভূঞায় কাজী সাইফুর রহমান। নোয়াখালীর বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী।

খাগড়াছড়ির খাগড়াছড়ি পৌরসভায় মো. ইব্রাহীম খলিল। বান্দরবানের লামায় মো. শাহীন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ