রাজনীতি

বিএনপির শোকজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা

বিএনপির শোকজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা
বিএনপির শোকজ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করায় দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (২০ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিং কালে এ মন্তব্য করেন।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। নেতিবাচক রাজনীতির কারনে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের সাথে গোপনসখ্যতা রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে।

সুযোগ পেলেই বিএনপি তাদের যে কোনো নেতাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনঠাসা করে রাখার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে।

মেজর হাফিজকে ঈঙ্গিত করা দলের ভেতরের মহলটি বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারিদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এর মাধ্যমেই স্পষ্ট হয়েছে, দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননাসহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন জোগাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি- বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনে তখন সে দলের কর্মি ও জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোন গ্রহনযোগ্যতা থাকেনা বলে জানান।

শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ