রাজনীতি

‘ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

‘ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’
‘ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে’

সবক্ষেত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ সোমবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনগণের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হয়ে এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল নিয়েছে। বিএনপি এখন সব দিক থেকে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। পোলিং এজেন্ট না দিয়ে নির্বাচনে যোগ দিয়ে দুপুর বেলা তারা নির্বাচন বর্জন করে। মূলত নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে তারা নির্বাচন বর্জন করে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের পক্ষে রাজনৈতিক কর্মসূচি দিতে ভুলে গেছে। তারা সবক্ষেত্রে ব্যর্থ। দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ তৈরি হয়েছে। সেই ঝামেলা নিয়েই তারা এখন ব্যস্ত। দেশের কথা ভাবার সময় তাদের নেই।’

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে বাংলাদেশ আর্থ-সামাজিক সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এখন পাকিস্তানের সংসদে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়। যে বাংলাদেশকে তারা ২৪ বছর শোষণ করেছে, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে, পাকিস্তান এখন সেই বাংলাদেশ হতে চায়।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘দেশের অগ্রগতি কারো কারো পছন্দ হয় না। সদ্য স্বাধীন দেশে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আপন বর্ণ লুকিয়ে তারা আমাদের চারপাশে আছে। অপশক্তিকে রুখে দিতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ