রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার বাতিল করে দিয়ে এক দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করেছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের ভোটাধিকার চাই। সে কারণে ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হত্যা দিবস পালন করে আসছি। কারণ সারাবিশ্বই জানে ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ ভোট ডাকাতি করে সব নিয়ে গেছে। জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করে তারা এক দলীয় শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণ করেছে।

চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতোদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতোদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবেনা। এরপরেও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতারা। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ