রাজনীতি

জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী

জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী
জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী

সরকার শুরু থেকেই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনগণের কাছে এই সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’

শুক্রবার (২২ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এই বিএনপি নেতা বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ক ও ভীতির সুযোগে ত্রাণ বিতরণের নামে সারাদেশে দুর্নীতি ও লুটপাট চলেছে। ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় করোনা-টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, করোনা চিকিৎসার নামে ভুয়া হাসপাতাল চালু, মাস্ক, পিপিই সরঞ্জাম, সেনিটাইজার খরিদ-টেন্ডার নিয়ে দুর্নীতির মহোৎসব হয়েছে।’

রিজভী বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে, ভারত করোনার টিকা ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে নিরাপদ, তখন তারা ভারতের জনগণকে দেবে। আর ভারতের নাগরিকদের ওপর এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে।’

ভারতীয় ভ‌্যাকসিনের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়ার পরও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত।’ ভারতের টিকা পরীক্ষার জন‌্য বাংলাদেশ বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব‌্য করেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ