রাজনীতি

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেউ গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। আরও এক লাখ ঘর নির্মাণের কাজ শুরু হবে শিগগিরই।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনার বিভিন্ন অঞ্চলে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয় এসব আধা পাকা ঘর ও জমি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একসঙ্গে ঘর পেল দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার খুব আকাঙ্খা ছিল নিজ হাতে জমির দলিল আমি আপনাদের হাতে তুলে দিব। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা পারলাম না। করোনা আমাদের জন্য অভিশাপ, আবার একদিকে আশীর্বাদও। তারপরও মনেকরি ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ করতে পারার কারণেই আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। বিশ্বের দরবারে আমরা বাঙালি হিসেবে যেন মাথা উচু করে দাঁড়াতে পারি।

তিনি বলেন, যারা ঘরগুলো তৈরি করেছেন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঘরগুলো মান সম্মত করার জন্য আমার অফিস প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিয়মিত তদারকি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে এমনকি আমাদের দেশেও এত দ্রুত এতগুলো ঘর নির্মানের নজির নাই। এই শীতের মধ্যে তারা ঘরে থাকতে পারবে বলে আমি অত্যন্ত আনন্দিত।

শেখ হাসিনা আরও বলেন, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। গৃহহীন পরিবারকে গৃহ দিতে পারছি, এটি আমার সবচেয়ে আনন্দের। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন। আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরীব অসহায় মানুষদের নিয়ে বেশি ভাবতেন এবং কাজ করেছেন। এই গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ