রাজনীতি

কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে: অভিযোগ ফখরুলের

কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে: অভিযোগ ফখরুলের
কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে: অভিযোগ ফখরুলের

'আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকারের সময় তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পর মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।'

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, 'আরাফাত রহমান কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তিনি কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তিনি ছিলেন একজন ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক। অতি অল্প সময়ে তিনি ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মধ্য দিয়ে জনপ্রিয় সংগঠক হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন।' তিনি অভিযোগ করেন, 'আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকারের সময় নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'

কবর জিয়ারত ও ফাতিহা পাঠের সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ