রাজনীতি

'বিরোধী দলের কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে সরকার'

'বিরোধী দলের কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে সরকার'
'বিরোধী দলের কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে সরকার'

সরকার বিরোধী দলের যেকোন কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ফখরুল বলেন, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে দুই এলাকায় কর্মীসভার উদ্দেশ্যে নির্মিত দু’টি মঞ্চ গতরাতে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পরবর্তীতে অন্য দুই স্থানে কর্মীসভার আয়োজন করা হলেও পুলিশ বাধা দিয়ে কর্মীসভাগুলো পণ্ড করে দেয়।

এ ধরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান মিড নাইট সরকারের আমলে দেশের সর্বত্র অন্যায় ও অবিচারের দোর্দণ্ড প্রতাপ চলছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই সরকারদলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপিসহ বিরোধী দলগুলোর যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিয়ে তা পণ্ড করা হচ্ছে। আসলে সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই ক্ষমতা হারানোর অজানা আতঙ্কে তারা বিরোধী দলের যেকোন কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে। তাই দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় নিপীড়ণ-নির্যাতন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-দেশে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগের, অন্যকোন দল বা মতের অনুসারীদের জন্য নয়। দুর্বিনীত দুঃশাসনের এক বিভিষিকাময় ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে দুই এলাকায় কর্মীসভার উদ্দেশ্যে নির্মিত দু’টি মঞ্চ যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ