রাজনীতি

ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার: কাদের

ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার: কাদের
ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮১ হাজার: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই হিসাব মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে দেন তিনি।

কাদের জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রশ্নে তিনি বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

বৈশ্বিক মহামারীর কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাতদিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিল। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।”

রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ