রাজনীতি

ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলে দুঃখপ্রকাশ এমপি একরামের

ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলে দুঃখপ্রকাশ এমপি একরামের
ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলে দুঃখপ্রকাশ এমপি একরামের

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ পরিবার বলায় নোয়াখালীর রাজনীতি থেকে শুরু করে রাজধানীর রাজনীতিতেও কিছুটা প্রভাব পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মী থেকে বিএনপির নেতাকর্মীদের মুখেও শোনা যায় নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ পরিবার বলেছেন। সাধারণ জনগণের মাঝেও কথাটি ছড়িয়ে পড়ে।

এ নিয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কারের দাবিতে ২২ জানুয়ারি লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দেন ওবায়দুল কাদেরর ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। একদিন পরেই ২৩ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর অনুরোধে এই হরতাল প্রত্যাহর করে নেন কাদের মির্জা।

ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ পরিবার বলায় রাজনৈতিক অঙ্গনে নানাভাবে আলোচনার মাঝেই আজ বুধবার একরামুল চৌধুরী ওবায়দুল কাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তার এই বক্তব্যে নোয়াখালীবাসী কষ্ট পেলে ক্ষমা চেয়েছেন একরাম চৌধুরী। বুধবার টেলিফোনে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ দুঃখ প্রকাশ করেন।

একরাম চৌধুরী বলেন, আমার কোনও বক্তব্যে আমার নেতা ওবায়দুল কাদের কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আর নোয়াখালীবাসী দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

গত বৃহস্পতিবার রাতে একরাম চৌধুরী ফেসবুক লাইভে এক ভিডিওতে বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারেন না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে। তা হলে আমি এটা নিয়ে শুরু করব।

এ ঘটনায় সোমবার একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান একরাম চৌধুরী। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমার মাকে নিয়ে গালাগাল করায়, অশ্লীল ভাষা ব্যবহার করায় আমি এসব কথা বলেছি। কাদের ভাইকে (ওবায়দুল কাদের) নিয়ে আমার কোনো অভিযোগ, অনুযোগ নেই। তিনি আমার নেতা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ