চিকিৎসার উদ্দেশ্যে শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তার ঢাকা ত্যাগ করার কথা। তবে কতদিন থাকবেন, তা জানা যায়নি।
বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। কয়েক বছর ধরে চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল।
সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে সিঙ্গাপুর যান তিনি। ব্যস্ততা ও করোনার কারণে তার নিয়মিত চিকিৎসা ইতোমধ্যে ব্যাহত হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: