রাজনীতি

আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: কাদের

আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: কাদের
আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে,সরকারের সমালোচনাও করছে, দেশের এতো ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোন ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে ব্রিফিং কালে একথা বলেন। এসময় তিনি বলেন, লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জণগণ মনে করেন এ প্রতিবেদন লন্ডনভিত্তিক অংশ।

শেখ হাসিনা সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে “শূন্য সহিষ্ণুতা ” নীতি স্পষ্ট করছে। তিনি বলেন বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে বলেও জানান সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, কোন ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সাথে লিংক করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে,এটি সঠিক সাংবাদিকতা নয়। ৭৫ পরবর্তী সময়ে দেশে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশে – বিদেশে বসে দেশ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা কোন কাজে আসবেনা বরং বুমেরাং হবে।

জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে, বিগত সময়ে এতো অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ বলেও দৃঢ়তার সঙ্গে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এধরণের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধের আহবান জানান ওবায়দুল কাদের।

যারা দেশের স্বাধীনতা ও দেশের উন্নয়ন, অর্জন এবং অগ্রগতিকে এখনও মেনে নিতে পারেনি তারাই এই প্রতিবেদনের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় লিপ্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ