রাজনীতি

দেশের প্রথম ৮ লেনের সেতু হবে গাবতলীতে: কাদের

দেশের প্রথম ৮ লেনের সেতু হবে গাবতলীতে: কাদের
দেশের প্রথম ৮ লেনের সেতু হবে গাবতলীতে: কাদের

ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত ১০ লেনে উন্নতিকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া রাজধানীর প্রবেশ মুখের ব্যস্ততম গাবতলী সেতুটিও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আট লেনের সেতু করা হবে। অতিদ্রুত সেতুর কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

এ সময় তিনি আরও জানান, সাভার অঞ্চলের যেসব স্থানে সড়ক মহাসড়কের ওপর বাজার রয়েছে সেসব স্থানে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, সড়ক মহাসড়কগুলো চার লেন, ছয় লেন বা আট লেন করা হলেও যদি সড়কের ব্যবস্থাপনা ও দক্ষতা বাড়ানো না হয় তাহলে সেগুলো কোনও কাজে আসবে না। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ