রাজনীতি

আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে যানবাহন চলবে

আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে যানবাহন চলবে
আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতুতে যানবাহন চলবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বুধবার সকালে তিনি একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়। পদ্মা সেতু নির্মাণের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য।

তিনি আরও বলেন, যদি কোনো মেরামতের প্রয়োজনই হয়, সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে। সেতুর সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত। ২০২২ সালের আগেই সব ফিজিক্যাল ওয়ার্ক শেষ করা হবে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ