বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামমায় গ্রেফতার এবং সাজা দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সব মহানগর এবং জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
দলের পক্ষ থেকে জানান হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ জন এবং পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ফরমায়েসি সাজা প্রদান ও কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। / ইত্তে
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: