রাজনীতি

রিজভী-সোহেল-নিপুনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রিজভী-সোহেল-নিপুনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রিজভী-সোহেল-নিপুনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিলের ঘটনায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলার এজাহারে বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ।

গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাতে বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফার্স হোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ মিছিল থেকে যুবদল নেতা শরীফসহ কয়েক জনকে গ্রেফতার করে নিয়ে যায়। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ