রাজনীতি

পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবিঃ ইত্তেফাক
ছবিঃ ইত্তেফাক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতা-কর্মীরা।

শনিবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই পরিস্থিতি তৈরি হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য চলাকালে বিএনপি নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এগিয়ে আসে। পরে একদল নেতা-কর্মী বেড়া ভেঙে প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে নেতা-কর্মীরা।

পরে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। তবে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে সম্পূর্ণ বিনা উস্কানিতে নেতা-কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ