রাজনীতি

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক বুধবার

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক বুধবার
আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক বুধবার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ হেডকোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য আইজিপির সঙ্গে বৈঠকে বসছে প্রতিনিধি দল।’ বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। এ ছাড়া অন্য সদস্যদের মধ্যে থাকবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সচিবালয় কমিটির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব) জয়নুল আবেদীন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ