রাজনীতি

'নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্টের পাঁয়তারা করছে বিএনপি'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

'শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।'

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।' তিনি বলেন, 'দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং আল জাজিরার দেশ ও সরকারবিরোধী অপপ্রচার একই সূত্রে গাঁথা।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিল, তা হালে পানি পায়নি।' ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালি বার্তা বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।'

সড়ক পরিবহন কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান সেতুমন্ত্রী। কয়েকজন সড়ক পরিবহন কর্মকর্তাকে সতর্ক করে তিনি বলেন, কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, নুরুল ইসলাম ঠান্ডু, আবদুল আউয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ চাটমোহর উপজেলার নেতারা। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ