রাজনীতি

‘৭ মার্চের ভাষণে স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে’

‘৭ মার্চের ভাষণে স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে’
‘৭ মার্চের ভাষণে স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালির স্বাধীকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে।

রবিবার (৭ মার্চ) বিকালে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ ‘ক্ষুদে বঙ্গবন্ধু’ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপশিখা।’ কাদের বলেন, ‘এ ভাষণ জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল, সেরকম ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে।’

৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশে বঙ্গবন্ধু পরিবার সততা,মেধা,ও সাহসের প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তরুণদের জন্য হতে পারে রোল মডেল।’ তিনি তরুণদেরকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে ভার্চুয়াল প্লাটফর্মে ও সরাসরি উপস্থিত ছিলেন— খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ,সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ,সালাম মোর্শেদীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ