রাজনীতি

প্রতিপক্ষের হামলায় চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রলীগ নেতা নিহত

ইমন রনি (২৬)
ইমন রনি (২৬)

প্রতিপক্ষের হামলায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে নগরের বায়েজীদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম ইমন রনি (২৬)। তিনি বায়েজীদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

নিহত ইমন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা মো. আশরাফের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার জন্য চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এক ছাত্রলীগ নেতার অনুসারীদের দায়ী করেছে তাঁর স্বজনেরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, আরেফিন নগর এলাকায় চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ইমনসহ তাঁর বন্ধুরা। ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিত তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের সামনে নিহতের মা আয়েশা বেগমকে আহাজারি করতে দেখা গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করবেন জানান আয়েশা বেগম। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ