রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে: ফখরুল
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বলেছেন, ‘‘একটা ভয়াবহ আইন তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মাধ্যমে বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে।”

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

এই সরকার জনগনের সরকার নয় দাবি করে তিনি বলেন, ‘তারা জোর করে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে আজকে বেআইনিভাবে ভোটের আগের রাত্রে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে বসে আছে। এই দখলদারি সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো ভয়াবহ আইন তৈরি করেছে যেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে, অন্যায়-অত্যাচার-নিপীড়ন-নির্যাতন করে।’

সমাবেশে নেতা-কর্মীদের আসতে না দেয়ায় ক্ষোভ করে মির্জা ফখরুল বলেন, ‘‘ আমি বলতে চাই, আপনারা এতো ভয় পান কেনো? সমাবেশের অনুমতি দেয়ার পরে চতুর্দিকে বন্ধ করে দিয়ে আমাদের নেতা-কর্মী-সমর্থকদের এখানে আসতে দেন না। কারণ আপনারা জানেন, নেতা-কর্মী-সমর্থক-জনগন যদি জেগে উঠে তাহলে আপনারা এই বেআইনি ক্ষমতা রাখা সম্ভব হবে না।”

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করতে হবে অবিলম্বে। অবিলম্বে যাদেরকে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে যুব দলের নেতা রফিকুল আলম মজনুসহ সকলকে মুক্তি দিতে হবে।’ / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ