রাজনীতি

পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন নুরউদ্দিন চৌধুরী

পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন নুরউদ্দিন চৌধুরী
পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন নুরউদ্দিন চৌধুরী

আলোচিত লক্ষ্মীপুর-২ এর কাজী শহিদুল ইসলাম পাপুলের আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এই আসনের নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ মার্চ) গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কুয়েতের আদালতে পাপুল দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল গত ৩ মার্চ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করে জমা দেন ২০ নেতা। আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অ্যাসেনসিয়াল ড্রাগসের এমডি ডা. এহসানুল কবির জগলুল, মোহাম্মদ আলী খোকন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশবিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রানা আফছারী, আমরা কজন মুজিব সেনার প্রতিষ্ঠাতা এ এফ এম জসিম উদ্দীন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম নবী নেওয়াজ করিম চৌধুরীর স্ত্রী রেশমা আক্তার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. আবুল কাশেম, অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগেন ও চট্টগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদুল বাকীন ভুঁইয়া। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ