রাজনীতি

ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে: কাদেরকে রিজভী

ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে: কাদেরকে রিজভী
ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে: কাদেরকে রিজভী

ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলছেন— বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রমণ করছে। ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না ওবায়দুল কাদের সাহেব, আপনি কী বলেন? ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে। কারণ আপনাদের দলের অধিকাংশেরই মানসিক সমস্যা।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনার ব্যক্তিগত সমস্যা আপনার আত্মীয়স্বজনরাই তুলে ধরছে। আমাদের আর বলার কী দরকার? আমরা কেন ব্যক্তিগত আক্রমণ করব? খবরের কাগজ খুললে বড় বড় হেডলাইন— আপনার ভাই মির্জা কাদেরের নামে মানুষ হত্যার মামলা। আওয়ামী লীগের মধ্যে মারামারিতে অটোরিকশাচালক মারা গেছেন। এটার কী উত্তর দেবেন ওবায়দুল কাদের সাহেব? এটা তো গণমাধ্যমে পত্রপত্রিকায় বড় বড় করে উঠেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার- আপনি ও আপনার ছোটভাই ওখানে, বিএনপির বলার কী আছে? এটা তো গণমাধ্যম বলছে, সাংবাদিকরা বলছেন। আপনি এখন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিলে কোনো লাভ হবে না। / যু/অ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ