রাজনীতি

ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে আসছে আজ

ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে আসছে আজ
ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে আসছে আজ

তুখোড় রাজনীতিবিদ, সিনিয়র আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আজ দেশে আসছে । সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

আগামীকাল সকাল ১০টায় নয়াপল্টনের দলীয় কার্যালয় এবং ১১টায় সুপ্রিম কোর্টে মওদুদ আহমদের জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ নেয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সেখানে কয়েক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।

মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ। সমসাময়িক যেকোনো প্রসঙ্গ কিংবা ইতিহাস নির্ভর রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শনে তার ছিল ঈর্ষনীয় দক্ষতা। রাজনৈতিক দূরদর্শিতায়ও নিজেকে কুশলী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ