রাজনীতি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: কাদের

ছবিঃ ইত্তেফাক
ছবিঃ ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও ষড়যন্ত্র চলছে।

রবিবার (২১ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।

সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার নাম মুছে ফেলার অনেক চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্ব-মহিমায় উদ্ভাসিত। তাঁর জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিলো না। তিনি ধ্বংস স্তূপের উপর সৃষ্টির পতাকা উড়ান। তার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ