রাজনীতি

গণহত্যা দিবসে আ.লীগের কর্মসূচি

গণহত্যা দিবসে আ.লীগের কর্মসূচি
গণহত্যা দিবসে আ.লীগের কর্মসূচি

আজ ২৫ মার্চ। গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। দিবসটি স্মরণে কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন (ভার্চুয়ালি) বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির।

এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ সারাদেশে নানাবিধ কর্মসূচি পালন করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ