রাজনীতি

সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি: কাদের
সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল ঢাকা-চট্রগ্রাম- ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাব সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।

শনিবার (২৭ মার্চ) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গতকাল জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভিতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালায়, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দিবে।

ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিএনপি ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতি গত চার দশকের বেশি সময় ধরে চর্চা করে আসছে এবং উত্তরাধিকার সূত্রে তা বহন করে চলছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

সরকারবিরোধিতার আড়ালে বিএনপি রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় যেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের কিন্তু জনগণের ভালোবাসা এবং আস্থা অর্জনের রাজনীতি চিরকালের। বঙ্গবন্ধু এমন রাজনীতিই করে গেছেন যার ধারাবাহিকতায় মানুষের আস্থার ঠিকানায় পরিনত হয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।’

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনসহ মোট ১৭ জনের নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এই ঘটনায় ৭ দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ