রাজনীতি

বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

বিএনপি নেত্রী নিপুণ রায় আটক
বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

তার পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় রায়ের বাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায়।

কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায় নিপুণকে। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন। জানান পরিবারের সদস্যরা।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ বিষয়টি জানান।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে তার রায়ের বাজারের বাসা থেকে কিছুক্ষণ আগে পুলিশ আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ