রাজনীতি

গুলিবিদ্ধ দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যানের মৃত্যু

প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল
প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল

দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল মারা গিয়েছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আব্দুল গণি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য।

এর আগে বুধবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের তার নিজ বাড়ির পাশে তাকে গুলি করেন দুর্বৃত্তরা।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাতে ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল গণি মন্ডল। কিছু দূর যেতেই মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকাতে পাঠানো হয়েছিল। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ পদ্মার মোড় নামক এলাকাতে সন্ত্রাসীরা মারাত্বক ভাবে কুপিয়ে জখম করে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে। বর্তমান আব্দুর রহমান মন্ডলও মৃত্যুর সাথে পান্জা লড়ছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ