রাজনীতি

খালেদা জিয়া করোনায় আক্রান্ত

খালেদা জিয়া করোনায় আক্রান্ত
খালেদা জিয়া করোনায় আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় দেওয়ার পরও করোনায় ভাইরাসে আক্রান্ত হলেন। তার নিরাপত্তার কথা ভেবে গত বছরের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার।

আজ রবিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শনিবার বিকেলে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আইসিডিডিআর,বি’র ল্যাবলেটরিতে তার করোনা পরীক্ষা করানো হয়। তবে এখনো এ বিষয়ে জানে না তার পরিবার ও দল বিএনপি।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে এমন খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়।

গত শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় তিনি এ নমুনা দেন একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে ডা. মামুন জানান, এমন ঘটনার কোনো সত্যতা নেই।

তিনি বলেন, ‘তার রেগুলার চেকআপ আমিই করি। রেগুলার চেকাপের অংশ হিসেবে ব্লাডটেস্ট করতে হয়। এটার জন্য তার ব্লাড নিতেই টেকনেশিয়ান নিয়ে ফোরোজায় গিয়েছিলাম। এটা কোন করোনা পরীক্ষার অংশ নয়। খালেদা জিয়ার করোনা পরীক্ষার খবর নিতান্তই বিভ্রান্তিমূলক’।

সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন খালেদা জিয়া। যদিও তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছেন বিএনপি নেতারা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারি বৃদ্ধি পাওয়ার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে।

বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে শুধুমাত্র তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ