রাজনীতি

বাসায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব: চিকিৎসক

বাসায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব: চিকিৎসক
বাসায় রেখেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব: চিকিৎসক

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এখন পর্যন্ত শারীরিক যে অবস্থা তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানে বাসভবনে খালেদা জিয়াকে দেখে এসে এই কথা জানান তিনি।

তিনি বলেন, ম্যাডামের কোনো করোনা উপসর্গ নেই। তিনি ভালো আছেন। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই চিকিৎসা সম্ভব।

পরীক্ষা জন্য খালেদা জিয়ার রক্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডা. মামুন বলেন, তার রক্তের বায়োকেমিক্যাল টেস্ট হয়েছে। রক্তের মধ্যে কোনো ঝুঁকি আছে কি-না। এটা রিপোর্ট আসলে পর্যালোচনা করা হবে।

খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করেছেন তার ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান উল্লেখ করে ডা. মামুন বলেন, তিনি দেশে ও বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন। আসলে মেডিকেল টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।

রবিবার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান। একইসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ