রাজনীতি

শরীয়তপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দাদন খলিফা
দাদন খলিফা

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী দাদন খলিফা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এসকান্দার সরদার ও তার সমর্থকরা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। স্থানীয়রা জনায়, ১৫ এপ্রিল তারাবির নামাজের পরে গয়ঘর খলিফা কান্দি মসজিদের কাছ থেকে দাদনকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

পার্শ্ববর্ত পাটক্ষেতে নিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা দাদনকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে ১৬ এপ্রিল ভোরে বাবুবাজার ব্রিজের নিকট এম্বুলেন্সেই মারা যায় দাদন মিয়া।

নিহতের পিতা সেকান্দার খলিফা বলেন, দুই মাস আগে এসকান্দার সরদার তার পক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য দাদন খলিফাকে প্রস্তাব করে। এসকান্দার সরদারের প্রস্তাবে রাজী না হওয়ায় পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে তারা। তিনদিন আগে এসকান্দার সরদারের বাড়িতে স্থানীয় ইদ্রিস খান, শাহজাহান খান, আবুল খান, আজাহার খান, রশিদ খলিফা, আজিত খলিফাসহ শতাধিক লোকে মিটিং করে এই হত্যা কান্ডের পরিকল্পনা করেছে। নিহতের পিতা বিষয়টি চিকন্দী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ অফিসারকে অবগত করেছেন বলেও দাবি করেছেন। ঘটনার পরে পুলিশ আসলে একাদিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা। এর ২৫ বছর আগে এসকান্দার খলিফার বোন দিলুনুরকেও পরিকল্পিত ভাবে এই সন্ত্রাসীরাই কুপিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস খাসহ ১০জনকে আসামি করে নিহতের পিতা সেকেন্দর খলিফা এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ